Friday, December 9, 2022

500 miles গানটির বাংলায় ভাবানুবাদ

by Soumen Chakaborty

যদি ছেড়ে যায় সেই রেলগাড়ি,
স্বপ্নে যে দেবে দূর পাড়ি  -
জেনো তবে চলে গেছি আমি;
বাঁশি শুনো তার, দূরত্ব শত মাইল;
কত মাইল, শত মাইল, কত শত মাইল!
তবু শুনো বাঁশি তার, তখন কত শত মাইল দূরে আমি!

হে অন্তর্যামী, কত দূরে আমি ।
গুনে চলি এক, দুই, তিন, চার -
বারবার, তবু কমে না সে ভার।
বাড়ি থেকে পাঁচ - পাঁচশো মাইল দূরে যে আমি। 
  
দূরে, দূরে, এত দূরে - বহু দূরে আমি।
আশাহীন নিশিদিন, যাতনায় ভরা দিন;
বাড়ি থেকে দূরে, মরি আমি ঘুরে -
বাড়ি থেকে পাঁচ - পাঁচশো মাইল দূরে যে আমি। 

নেই বস্ত্র, নেই কানাকড়ি, হে অন্তর্যামী।
না ফেরার দেশে,  অসহায় একা আমি। 
সেই পুরানো পথে, আমার ফিরে যাবার পথে
কবে যাবো? যাবো কবে বাড়ি ফিরে আমি?

No comments:

Post a Comment